মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন...
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
ছবি সংগৃহীত
সিলেটের জালালাবাদ থানা এলাকার কালারুকায় দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় আটক হয়েছেন মা সুবিনা বেগম (২৫)। তাকে থানাহেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক মাকে আটক করে পুলিশ। তবে মা মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, যার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আর আটকৃত ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগমে নিজ বসতঘরের ভেতর ধারালো বটি দা দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, আটকের পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি এখনো হত্যার কারণ সম্পর্কে কিছু বলেননি। এমনকি কোনো কান্নাকাটিও করছেন না। বরং উদাসীনভাবে চুপচাপ বসে আছেন।
এদিকে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সুবিনাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/সিলেট
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১...
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যাসহ একাধিক মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার...
সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমের মহানব্রত নিয়ে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করেছে। এ...