মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও আটক কার্যক্রম পরিচালনা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারসহ মোট ৪৩ জনকে আটক করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়।
চোরাচালানবিরোধী অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশ ৬০ বস্তায় ১ হাজার ৮০০ কেজি জিরা এবং ১৫ বস্তায় ৭৫০ কেজি চা-পাতা উদ্ধার করে।
এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ একই ২৪ ঘণ্টায় ১০০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৩টি যানবাহন আটক করেছে।
মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ২৩টি সিএনজি, ৬০টি মোটরসাইকেল এবং ৯টি অন্যান্য যানবাহন।
আটক যানবাহনের মধ্যে রয়েছে ৩টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ৩২টি সিএনজি, ৪৯টি মোটরসাইকেল এবং ৬টি অন্যান্য যানবাহন।
এছাড়া শুক্রবার (২২ মে) ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মোট ৫৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন, ২১ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ১২ জন সন্দেহভাজন ব্যক্তি, ২ জন চোর এবং ১ জন ছিনতাইকারী রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...