মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন...
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
ছবি সংগৃহীত
নগরীতে র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে গিয়ে এক শিশুকে জিম্মি করেছিলেন মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি । পরে পুলিশের কৌশলী অভিযানে তাকে আটক করা হয়।
শুক্রবার (২২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, নগরীর কিনব্রিজ এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের আটকের চেষ্টা চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে র্যাব সদস্য ইমন আচার্য্য আসাদুল আলম বাপ্পিকে আটক করতে যান। তখন বাপ্পি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ইমন আচার্য্যকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পরে কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা এএসআই জামাল মিয়া ও অন্য পুলিশ সদস্যরা বাপ্পিকে ধাওয়া করেন। একপর্যায়ে সে তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে একটি শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
তবে পুলিশ কৌশলে তার হাতে থাকা ধারালো ছুরি ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম, উজ্জ্বলসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানিয়েছে, আটক বাপ্পির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১...
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যাসহ একাধিক মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার...
সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমের মহানব্রত নিয়ে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করেছে। এ...