মৌলভীবাজারে র্যাবের অভিযানে ৪...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় তথ্য মতে , সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে এত বড় সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।
একপর্যায়ে উত্তেজিত কয়েকজন গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মারার প্রস্তুতি নেন। তবে স্থানীয় এক সচেতন ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তাঁরা উপস্থিত জনতাকে শান্ত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করেন।
শ্রীমঙ্গল রেঞ্জ বন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , উদ্ধার হওয়া অজগরটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...