রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যা করে মরদেহ বাড়ির পাশেই মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে স্বামী...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, ভেটেনারি সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জ্বল ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রাকিব।
আলোচনায় অংশ নেন মাও. আহসান উদ্দিন, মো. আবুল কালাম, মাও. কামরুল ইসলাম আল হানাফি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মো. খোরশেদ আহমেদ খান সুইট, প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সাংবাদিক আজিজুল ইসলাম উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,ভাটেরা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি ইসলামি ফাউন্ডেশনের এমসিটি মাওলানা এসএম শিহাব উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার প্রধানসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যা করে মরদেহ বাড়ির পাশেই মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে স্বামী...
মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। চারার মধ্যে ছিল...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ...