জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ...
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।শনিবার দিবাগত...
ছবি সংগৃহীত
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান এমপিকে সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করেছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান।
বুধবার রাতে এসোসিয়েশনের পক্ষ একটি প্রতিনিধি দল মুফতী আবুল হাসান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ, সিলেট নগরীর উপশহর ই-ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসআদ উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা ও অভিনন্দন বার্তা সাদরে গ্রহণ করে মুফতী আবুল হাসান এমপি মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কানাইঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।শনিবার দিবাগত...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন...
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক এম এ হান্নান বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...