মৌলভীবাজারে র্যাবের অভিযানে ৪...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান রেবিস ভ্যাকসিন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ।
জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভার একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকণ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
হস্তান্তরকৃত রেবিস ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
জানা গেছে, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের সংকট দেখা দেয়। প্রতিদিন কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আহত বহু রোগী চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা পরিষদ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেয়।
উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নতুন অর্থবছরে সরকারি বরাদ্দ আসার আগ পর্যন্ত এই ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন চলমান সংকট অনেকাংশে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে হাসপাতালে আগত রোগীরা প্রয়োজন অনুযায়ী রেবিস প্রতিরোধী টিকা গ্রহণের সুযোগ পাবেন এবং জনদুর্ভোগ কমবে।
সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রেবিস একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। উপজেলা পরিষদের এ সহযোগিতা স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...