মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন...
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
অভিযানে উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের পুত্র পারভেজ আহমেদ, একই গ্রামের বশির আহমেদের পুত্র মোহাম্মদ স্বপন এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের পুত্র সাদিক আহমেদকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১...
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যাসহ একাধিক মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার...
সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমের মহানব্রত নিয়ে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করেছে। এ...