গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ১৮৮ পিস...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য...
ছবি সংগৃহীত
নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে ৩ দিন ধরে মো. তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নং ২২০৮। তারিখ ২০/৫/২০২৬।
নিখোঁজ তানজিদ হোসাইন মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তানজিদ হোসাইন সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর রহমতপুরের মো: শফিকুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে।
সে বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মিরর ময়দান (অর্ণব-২৭) এলাকায় বসবাস করত এবং আম্বরখানা পয়েন্টস্থ ‘জামাল স্টোর’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করত।
সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সে আম্বরখানা পয়েন্টের উক্ত কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় তার কর্মস্থলের মালিক মো: মামুনের সাথে যোগাযোগ করেন তার পিতা।
তিনি জানান, তানজিদ রাত ১০টার দিকেই দোকান থেকে বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
তার কোজ পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার ০১৭৯২৫১৪৪০৫।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য...
বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শন করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি বাজারের সার্বিক...
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নকে আধুনিক ও যোগাযোগবান্ধব হিসেবে গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান মো. আখলাকুর রহমানের...
হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (৬...