হবিগঞ্জে অভিযানে ১০ কেজি ভারতীয়...
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বাংলাদেশি রাবারসহ একটি বাইসাইকেল জব্দ করেছে। শুক্রবার (৩ জুলাই) রাত এ তথ্য...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪০) বুধবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল। সকালে গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে, মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সায়হাম কোম্পানির নিকটস্থ একটি কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৫২) মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বাংলাদেশি রাবারসহ একটি বাইসাইকেল জব্দ করেছে। শুক্রবার (৩ জুলাই) রাত এ তথ্য...
হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩ টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও...
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. কামাল উপজেলার চিমটিবিল খাস...