জকিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে...
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের...
জেলা প্রশাসন ও বিএসটিআইর যৌথ উদ্যোগে
ছবি সংগৃহীত
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে বুধবার (২০ মে) সকাল ১১ টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
সভায় ‘Metrology: Building Trust in policy Making’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি' শীর্ষক প্রতিপাদ্যের বিষয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর উপর তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন শাবিপ্রবি'র ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. মো. আবু হায়াত মিঠু। স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান নুর মোহাম্মদ মোস্তফা।
উক্ত অনুষ্ঠানে বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের...
সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনের মাধ্যমে সিলেট...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছেন ৩৩নং ওয়ার্ডের শাহপরান, ধনকান্দি...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...