জকিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে...
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের...
ছবি সংগৃহীত
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড এম জাহিদ হোসেনের কাছে সিলেটের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) মন্ত্রী সিলেট সফরকালে নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এম. এ মালেক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, লেখক আফতাব চৌধুরী, সাংবাদিক আবু তালেব মুরাদ প্রমুখ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, সিলেটে বিভাগীয় প্রবীণ নিবাস ও প্রবীণ হাসপাতাল স্থাপন, সিলেট বিভাগের প্রতি জেলায় জেলা প্রবীণ নিবাস ও প্রবীণ হাসপাতাল, সিলেটে একটি আধুনিক অটিস্টিক শিশু একাডেমী, আধুনিক শিশু হাসপাতাল, বিভাগের প্রতিটি জেলায় মহিলা বিনিয়োগ পল্লী, সিলেট নগরীতে কর্মজীবি মহিলা হোস্টেল, বৃত্তি মূলক শিক্ষা, তথ্য প্রযুক্তি উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র ও কিশোর-কিশোরী পুনর্বাসন কেন্দ্র, বিভাগীয় প্রতিবন্ধি শিশু নিবাস ও বিভাগীয় প্রতিবন্ধি হাসপাতাল, বিভাগের প্রতিটি জেলায় জেলা প্রতিবন্ধি উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্র, এতিম পুনর্বাসন ও উন্নয়ন কেন্দ্র, শিশু ডে-কেয়ার সেন্টার, বাগবাড়ীস্থ শিশু পরিবার ও ছোটমণি নিবাসের উন্নয়ন সম্প্রসারণ, ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র, বিভাগীয় শিশু অপরাধী সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র, বিভাগের প্রতিটি জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, হিজড়া উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, প্রবীণ ও প্রতিবন্ধীদের বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা, বিভাগের প্রতিটি উপজেলায় একটি প্রবীণ ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন, চা শ্রমিক ও পাহাড়ী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা প্রদানের ব্যবস্থা, প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান, প্রবীণ ব্যক্তিদের সকল সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, রেল পথ, সড়ক পথ, জল পথ ও আকাশ পথে প্রবীণদের জন্য কোঠা সংরক্ষণ ইত্যাদি।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের...
সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনের মাধ্যমে সিলেট...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছেন ৩৩নং ওয়ার্ডের শাহপরান, ধনকান্দি...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...