সিলেটি গীত গ্রন্থ 'নওশার বাড়ির...
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...
বর্ণাঢ্য আয়োজন
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকে: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ নারী লেখক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন।
রোববার (১৭ মে) বিকাল ৫ টায় জমকালো এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক, নাসরিন আক্তার মৌসুমী-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য ‘ পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ নারী লেখক সোসাইটির আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি’র হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহন করেন কবি নাসরিন আক্তার মৌসুমীর পক্ষ হয়ে মিসেস মনোয়ারা বেগম।
যেহেতু নাসরিন আক্তার মৌসুমী একজন কুয়েত প্রবাসী এ কারণেই সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি ,তবে অনুষ্ঠানে অনুপস্থিত থেকেও এই সম্মাননা তাকে প্রেরণা দিয়েছে উৎসাহ জাগিয়েছে। এই সম্মাননার কারণে সাহিত্যের প্রতি মৌসুমীর অনেক দায়িত্ব বেড়ে গেল। নাসরিন আক্তার মৌসুমী'র একক কাব্যগ্রন্থ "দুঃখ পোষা লাজুক লতা'র জন্য চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রবাসে থেকেও সাহিত্যের প্রতি ভালোবাসার জন্যই এ সাহিত্য সম্মাননা।
বাংলাদেশ নারী লেখক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক শেলি সেন গুপ্তা, কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, কথাসাহিত্যিক রিজিয়া রহমান, কথাসাহিত্যিক দিলারা মেজবা, এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি সহ আরো অনেকে। এ বছর নূরজাহান বেগম পদক প্রাপ্ত হয়েছেন কবি দিলারা হাফিজ।
এ পর্যন্ত তাঁর সম্পাদনায় এবং একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে _ "স্বপ্নের সাতকাহন" "স্বপ্নের সাতকাহন "দ্বিতীয় খন্ড "পিদিম" " সাতরঙা রংধনু" " কোভিড- ১৯"" বায়ান্ন থেকে একাত্তর" এবং" দুঃখ পোষা লাজুক লতা"। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তাঁর অনন্য অবদান দেশে ও প্রবাসে সমানভাবে সমাদৃত। কবি'র জন্য শুভকামনা রইল এবং সাহিত্যচর্চায় ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করে সাহিত্য প্রেমীদের উপহার দিবেন।
এসএ/সিলেট
ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ও কলামিষ্ট হান্নান মুক্তার এর আমার সিলেটি গীত গ্রন্থ " নওশার বাড়ির বেওসা" এর এ মোড়ক উন্মোচন করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল)...
দিনব্যাপী ছিলটি সাহিত্য ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ' আয়োজিত ‘ছিলটি লোক উৎসব-২০২৬’। ছিলটের...
ছিলটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে...
সিলেট সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বুধবার (৪ মার্চ)...
কবি ও ছড়াকার হান্নান মুক্তা’র ‘তেপান্তরের দেশ-বিদেশে’ গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...