নগরীতে প্রায় ১২ লাখ টাকার...
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (১৮ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, রবিবার (১৮ মে) সিলেটের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ির রেনু, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি চানাচুর আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯শ’ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/সিলেট
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।...
মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে...