নগরীতে ৩২ ঘণ্টায় ৭০ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
প্রতীকি ছবি
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা পৃথক অভিযান চালিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জুয়াড়িদের বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘন্টায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।
পুলিশ জানায়, রবিবার (১৭ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় শাহপরান (রহ.) থানা পুলিশ ১১৭ বস্তায় থাকা ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সোমবার (১৮ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ সর্বমোট ৩২ জনকে গ্রেফতার করে। এ সময় নিয়মিত মামলার ৫ জন আসামি ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৯ বোতল বিদেশি মদ ও ৩২ পিস ইয়াবা।
সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়। এদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে আটক করা হয়েছে ৯ জন জুয়াড়িকে। এছাড়া মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...
সিলেট-২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী‘র সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোন দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...