নগরীতে ৩২ ঘণ্টায় ৭০ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) সুদীপ্ত রায় বলেছেন, পরিবহন শ্রমিকরাও রাষ্ট্রের অংশ। আমরা সকল জনগণই একে অপরের পরিপূরক। দেশ-জাতি ও সমাজকে গড়তে সকলের সমন্বয় প্রয়োজন। সড়কে শৃঙ্খলা পুলিশ ফেরাতে কাজ করছে।
পরিবহন শ্রমিক ভাইদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবহন শ্রমিক সংগঠন আজ যে মহৎ উদ্যোগ নিয়েছে সেটি নিঃসন্দেহে সময়োপযোগী উদ্যোগ। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। রাষ্ট্র ও জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ সর্বদা পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি সোমবার (১৮ মে) বিকেলে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯) এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ২৬ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর দক্ষিণ সুরমা প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী ২৬ শ্রমিক পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৪০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ৪০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ইউসুফ ও মন্তাজ মিয়া প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধিন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শ্রী আবু সরকার বলেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশী অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারী বেসরকারী সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত। মৃত ২৬ শ্রমিক পরিবারের জন্য জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান একটি মহৎ উদ্যোগ। সরকারের সহযোগিতা পেলে আমরা এর পরিধি আরো বৃদ্ধি করতে পারবো।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...
সিলেট-২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী‘র সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোন দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...