আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ,...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের অনুপস্থিতির...
প্রতীকি ছবি
সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) দুপুরে এই দণ্ডাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন ও কামারগাঁও গ্রামের হাবিবুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হাসামপুর গ্রামের বখাটে যুবক মতিউর রহমান ও দিলদার হোসেন। উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন ওই দুই যুবক। পরবর্তীতে ধর্ষকদের সহযোগিতায় আসামি বিল্লালসহ আরও এক যুবক ভিক্টিম তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় অভিযুক্ত তিন ধর্ষকসহ ৫ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ধর্ষিত তরুণীর ভাই।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে আদালতে চার্জ দাখিল করলে সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষ সোমবার আলোচিত এই মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্রুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ। রায়ে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনে ৯ এর ৩ ধারায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর আসামি বিল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরাধ প্রমানীত না হওয়ায় মামলা থেকে আব্দুস সোবহান নামের একজনকে বেকসুর খালা দেয়া হয়।
মামলার রায় শুনানীর সমায় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক রয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের পিপি মো. শামসুর রহমান। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এসএ/সিলেট
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের অনুপস্থিতির...
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন...
সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় রাজস্ব ও উন্নয়ন খাত দেখিয়ে ৪৬ কোটি ৩৮ হাজার...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন...