ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ৯ নারী, ৩ পুরুষ ও এক শিশুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্য হানিফ নামের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলা সদর এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের সদস্য হানিফকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাবে।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ...
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি।...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫...