গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
ছবি সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছেন। রেমিটেন্স প্রেরণের পাশাপাশি তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই সুবাদে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থাও এই উন্নয়নের অংশীদার। তাদের আজকের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
তিনি শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রামের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া বুধুর সভাপতিত্বে ও জাবেদুর রহমান রিপনের সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী বিলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, গোলাপগঞ্জ শ্রমিকদল সহসভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ শ্রমিকদল সভাপতি আব্দুল হাফিজ, যুবদল নেতা সুহেল আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, নজরুল ইসলাম, বদরুল আলম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ ও মারজান আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...
সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর...
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের...