ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেছেন, ১৭ বছর আমি মজলুমের কাতারে ছিলাম। অনেক অন্যচার, অনেক নির্যাতন করা হয়েছে। প্রমোশন দেওয়া হয়নি। আট বছরের জুনিয়রকে আমার মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় এই প্রার্থনা করি, আমাকে তুমি মজলুম থেকে জালিমের কাতারে নিও না। এইটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে গেলাম।
শনিবার কোতোয়ালি মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন। দুপুরে নগরের সারদা স্মৃতি হল প্রাঙ্গণে এই ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নাই। আইনী কাঠামোর মধ্যে সে অপরাধী হিসেবে বিবেচিত হবে।
পুলিশ কমিশনার বলেন, মানবপাচার, ইভটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়াও কোনো সোর্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গণ্যমান্য নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ থানা পুলিশের কার্যক্রম ও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। উপস্থিত বক্তারা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট এবং সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস কতোয়ালি থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ...
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি।...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫...