নগরীতে প্রায় ১২ লাখ টাকার...
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
পরিবেশ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিসিক প্রশাসক আরও বলেন, “বর্তমান বিশ্বে পরিবেশ সংরক্ষণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি টিকে থাকার লড়াই। নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের কারণে আমাদের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “আমরা এখনও পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন নই। নিজেরাই আমাদের প্রাণের সুরমা নদীর তলদেশ পলিথিন ও বর্জ্যে ভরিয়ে ফেলছি। এভাবে পরিবেশবিরোধী কর্মকাণ্ড চলতে থাকলে একদিন আমাদের সমাজই বাসযোগ্যতা হারাবে। তাই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এখনই সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে বলেন, “পরিবেশ রক্ষায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তাদের উদ্ভাবনী চিন্তা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
এবারের পরিবেশ সম্মেলনে সিলেটের প্রথম ‘বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড’-সহ মোট ছয়টি একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক আবুল কালাম আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. জসীম উদ্দিন এবং প্রফেসর ড. ওমর শরীফ প্রমুখ।
এসএ/সিলেট
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।...
মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে...