গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
ফাইল ছবি
নগরীর কাজলশাহ এলাকায় আল রাইয়ান ফার্মেসি সিলগালা করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ফার্মেসিটিকে সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিতে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তাছাড়া খুব গুরুত্বপূর্ণ কিছু ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় সংরক্ষন না করার প্রমাণ পায় ভোক্তা অধিকার।
অভিযানের এক পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসিটিকে সিলগালা করতে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশ জারি করেছেন।
সিলগালার বিষয়টি তাৎক্ষনিক কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।
উল্লেখ্য, সম্প্রতি অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। তবে ফার্মেসি বা অন্যকেনো প্রতিষ্ঠান সিলগালার খবর তেমন একটা শোনা যায়নি। আল রাইয়ান সিলগালার খবরে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...
সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর...
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের...