নগরীতে ফ্ল্যাট থেকে স্কুল ছাত্রের...
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
ছবি সংগৃহীত
মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নাসিম হোসাইনের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের।
শনিবার দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ, কমলগঞ্জের কামাল হোসেন, কানাইঘাটের আদনান ও আবু তাহের, জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস, দক্ষিণ সুরমার রোমান আহমদ, রাজনগরের সালমান আহমদ, বিশ্বনাথের গোলাম শহীদ এবং কানাইঘাটের জুনায়েদ। গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার আদনান, আবু তাহের ও রুপায়ন বিশ্বাস ডিএসও।
মহানগর বিএনপির নির্বাজিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের এই কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ ৮২ টাকা নিয়ে প্রাইভেটকারে করে পাঠান নাসিম। এরপর দক্ষিণ সুরমার পারাইচকে ছিনতাইকারীরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ তার।
পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে লালমাটিয়া এলাকায় পৌঁছালে ৩ জন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকাবহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। তখন গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা সকলকে ভয়ভীতি, হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে ০৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্তে¡ও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ, সালমান আহমদ, গোলাম শহীদ ও জুনায়েদ ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল রকিবকে গ্রেফতার করেছে জেলা...
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯জুন)...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে উদ্ধার করে তার জীবন রক্ষায় সরকারের উচ্চপর্যায়সহ সংশ্লিষ্ট মহলের...