কুয়েতে বিপুল পরিমাণ মাদক জব্দ...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার ৮ মে কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে শুভেন্দু অধিকারীকে দলের নেতা হিসেবে নির্বাচন করা হবে।
বুধবার (৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন। এতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ খুলবে শুভেন্দুর।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের আইনসভার নির্বাচন হয়। এরপর ৪ মে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানকার ভবানিপুর আসনে নির্বাচন করেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু। মমতাকে ভবানিপুরে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন শুভেন্দু।
বিজেপির এ নেতা ভবানিপুরের পাশাপাশি নন্দিগ্রাম নামে একটি আসনেও নির্বাচন করেন। সেখানেও বড় ব্যবধানে জেতেন তিনি। আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন।
আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন শুভেন্দু। এ পর্যন্ত দলীয় সমর্থকদের কোনো উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এসএ/সিলেট
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, সম্প্রতি কুয়েতের বহুল প্রকাশিত দৈনিক ইংরেজি টাইমস কুয়েত- পত্রিকার প্রকাশক ও প্রধান...
আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন।শনিবার (১৩ জুন) বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের নিবিড় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি সিল জালিয়াতির সঙ্গে জড়িত ৫...