কুয়েতে বিপুল পরিমাণ মাদক জব্দ...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
ছবি সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির সরকারে থাকা ৩৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই নিজ আসনে পরাজিত হয়েছেন। অর্থাৎ, প্রায় ৬৩ শতাংশ মন্ত্রীই ভোটে জিততে পারেননি।
পরাজিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। কলকাতার ভবানীপুর আসনে তিনি পরাজিত হয়েছেন।
তৃণমূল সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীরাও এ নির্বাচনে হেরেছেন। এর মধ্যে আবাসন ও বিদ্যুৎ, শিক্ষা, শিল্প, পরিবহন, নারী ও শিশুকল্যাণ, তপশিলি ও অনগ্রসর শ্রেণি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ফলাফল রাজ্যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি-বিজেপির পক্ষে জোরালো হাওয়া তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপরও।
পরাজিত মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, বুলু চিক বরাাইক, প্রদীপ মজুমদার, বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উদয়ন গুহ, সন্ধ্যারানি টুডু, বঙ্কিম হাজরা, উজ্জ্বল বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো ও সত্যজিৎ বর্মণ।
এসএ/সিলেট
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, সম্প্রতি কুয়েতের বহুল প্রকাশিত দৈনিক ইংরেজি টাইমস কুয়েত- পত্রিকার প্রকাশক ও প্রধান...
আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন।শনিবার (১৩ জুন) বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের নিবিড় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি সিল জালিয়াতির সঙ্গে জড়িত ৫...