কাতারে ৫ প্রবাসী নিহতের ঘটনায়...
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
ছবি সংগৃহীত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যখন তাদের দায়িত্ব পালন করে, তখন গণমাধ্যমই সেই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
একজন সাংবাদিকের কলম যখন নির্মোহভাবে সত্য প্রকাশ করে, তখন তা শত কামানের গোলার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আমরা এখন তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি। সোশ্যাল মিডিয়ার এই সময়ে তথ্যের দ্রæততা বাড়লেও ‘সঠিক তথ্য’ বা ‘ফ্যাক্ট চেকিং’ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজবের ভিড়ে সত্য আজ অনেক সময় ঢাকা পড়ে যায়। পেশাদার সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারেন।
সোমবার ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। এতে আরও বক্তব্য দেন শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সালিম মো. আব্দুল কাদির, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সদস্য সেলিম আউয়াল।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শাবি উপাচার্য বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের গর্ব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিলেটের সাংবাদিকদের ভ‚মিকা অপরিসীম। আমরা গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই, কারণ তা আমাদের ভুল সংশোধন করে এগিয়ে যেতে সাহায্য করে। সাংবাদিকতা পড়াশোনা বাদ দিয়ে নয়। ভালোভাবে পড়াশোনা করতে হবে তারপরে সাংবাদিকতা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা বলে দিয়েছি। তাদের প্রত্যেকেরই পয়েন্ট ৩ এর উপরে। সুতরাং ভালো অবস্থানে আছে।
তিনি আরও বলেন, কোনোভাবে কোনো সাংবাদিককে যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়। নিউজ কখনো পক্ষে আবার কখনো বিপক্ষে যাবে। মতের অমিল থাকতেই পারে। তাই বলে কারো ক্ষতি করা যাবে না। মুক্ত গণমাধ্যম দিবসে আশা করি গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে, গণমাধ্যম মুক্ত থাকতে পারবে বলে আমরা আশাবাদী।
সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সাংবাদিকরা সমাজের শত্রæ নয়, বরং দর্পণ। আমরা যদি স্বাধীনভাবে এবং কোনো ভীতি ছাড়াই কাজ করতে পারি, তবেই সমাজ ও রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে। বিগত সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি আশা করি, প্রশাসন ও নীতিনির্ধারক মহল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে আরও আন্তরিক হবেন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, একে কাওছার, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার মো. নাবিল, লবীব আহমদ, মো. তাজুল ইসলাম, সন্দীপন শুভ, আব্দুল হান্নান, লোকমান আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। সিলেট প্রেসক্লাব সোমবার এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
এসএ/সিলেট
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেটের শিবেরবাজার থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সালাম সিলন জালালাবাদ থানার মইয়ারচর এলাকার মৃত রইছ আলী ও করফুল নেছার...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এলাকাভিত্তিক...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...