প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের বিপুল...
নিহত বেড়ে ৯
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩ মে) রাতে মারা যান রামিম মিয়া (৫০)। পেশায় শ্রমিক রামিম সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিমুদ্দিনের ছেলে।
বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম। এর আগে রবিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে নয় জন নিহত হলেন। তারা সবাই নির্মাণশ্রমিক। আহত হন আরও ছয় জন।
এদিকে, সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমা থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন থানার ওসি। তিনি জানান, মরদেহের দাফন শেষে থানায় মামলা করবেন নিহতের স্বজনরা।
এদিকে, হাসপাতাল থেকে নিহতদের ম,রদেহের ময়নাতদন্ত শেষে সোমবার সকালেই সকলের মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত বাকি আট জন হলেন- সিলেট সদর উপজেলার মোগলগাঁও গ্রামের বদরুল (৩০), সুনামগঞ্জের ধর্মপাশার মৃত ইদ্রিসের মেয়ে নার্গিস আক্তার (৪৩), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলার আব্দুল গফফারের দুই ছেলে আজির উদ্দিন (২৫) ও আমির উদ্দিন (২২), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত করম আলীর ছেলে মো. নুরুজ আলী (৫৫), একই উপজেলার সেচনি গ্রামের বশির মিয়ার মেয়ে মনি বেগম (২৯), নুরনগরের মৃত নূর ইসলামের ছেলে মো. ফরিদুল (৩৫), কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ আট নির্মাণশ্রমিক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে রামিম মিয়ার মৃত্যু হয়। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে ১৫ জন ঢালাই শ্রমিক একটি পিকআপে করে ওসমানী নগরের দয়ামীরের দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল সিমেন্ট মিক্সার মেশিনও। পিকআপটি তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তখন পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন।
ঘটনাস্থলে মারা চার জন। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চার জনের মৃত্যু হয়। রাতে মৃত্যু হয় আরেকজনের। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার। হেলপার ঘুমে ঝিমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের বিপুল...
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে এবং তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করেছে প্রশাসন। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়েছে। মাজারের অর্থ...
সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে...
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও...