হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ...
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।র্যাব-৯ সূত্রে জানা যায়,...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র দেবের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র দেব, মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানায়, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ধর্মঘর বিওপির টহল দল তাদের আটক করে।
আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।র্যাব-৯ সূত্রে জানা যায়,...
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত...
জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছের হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির মধ্যে। শুক্রবার (১২ জুন) রাতে সিলেট...
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...