নগরীতে ৩২ ঘণ্টার ১৫৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. লুৎফুর রহমান জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের মৃত সিফত আলীর পুত্র।
শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।’
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসের প্রথম ১৫ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...