নগরীতে ৩২ ঘণ্টার ১৫৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
রবিবার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, “দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। গত ২০ বছর ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আমার বিশ্বাস, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে এই ক্লাবটি সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মানোন্নয়নে বর্তমান সরকার সবসময় আন্তরিক। দক্ষিণ সুরমার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, শনিবার (২ মে) উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসের প্রথম ১৫ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...