নগরীতে ৩২ ঘণ্টার ১৫৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘রংপুর বিভাগীয় সমিতি, সিলেট’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান সভাপতি ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনটিকে গতিশীল করতে মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামানকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
প্রধান উপদেষ্টা করা হয়েছে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব ই ইলাহী, শাবিপ্রবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, মাউন্ট এডোরা হসপিটালের অধ্যাপক ডাঃ এম এ আলিম, শাবিপ্রবির অধ্যাপক ড. শামীম আরা বেগম, মাউন্ট এডোরা হসপিটালের ডা. মো. মোসাহারুল ইসলাম, ডাঃ রাফিয়া আক্তার মিলি, ডা. মো: মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম রুবেল।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. ফুয়াদ শণ্ডল ও অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম বেলাল, অর্থ ও দপ্তর সম্পাদক মো. মাকসুদার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক মো. রবিউল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা ইয়াসমিন, আইটি সম্পাদক আমিন আল মুরাদ।
কমিটিতে নির্বাহী সদস্যরা হলেন সাংবাদিক মামুন হাসান, ড. পার্থ প্রতিম বর্মণ, বিনয় কুমার রায়, মো. শাহারুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, মো. রাজু আহমেদ, সবুজ মিয়া, আনিসুর রহমান, মো. গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. দুলাল মিয়া।
সাধারণ সভায় বক্তারা বলেন, এই সমিতি সিলেটে বসবাসরত রংপুর বিভাগের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসের প্রথম ১৫ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...