নগরীতে ৩২ ঘণ্টার ১৫৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের এ উদ্যোগে স্থানীয় বোরো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা। ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার।
সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগে কৃষকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসের প্রথম ১৫ দিনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...