এক ঘণ্টার বৃষ্টিতেই বিদ্যালয় জলমগ্ন,...
মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে হাওরের কৃষকের সোনালি ধান।
শনিবার (০২ মে) সকালে সোমেশ্বরী নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের এই বাঁধটি ভেঙে যায়।
মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বোয়ালা হাওরের বাঁধের ওপর দিয়ে প্রথমে পানি প্রবেশ করে। পরে পানির গতিবেগ তীব্র হওয়ায় বাঁধটি ভেঙে যায়। তবে এই হাওরে ৫৭৪ হেক্টর বোরো ধান ছিল তার মধ্যে ৪৬০ হেক্টর ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছে। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৮৪ হেক্টর বোরো ধান। তবে কৃষকদের দাবি বাঁধ ভেঙে ২০০ হেক্টর ধান তলিয়েছে।
মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চয় ঘোষ বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বোয়ালা হাওরের বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে হাওরে পানি প্রবেশ করে কৃষকদের কিছু ধান তলিয়ে গেছে।
ভারি বৃষ্টিপাতে জেলার অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২০ হাজার হেক্টরের উপর ধান তলিয়ে গেছে।
এসএ/সিলেট
মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের...
সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যন্ত জরুরি ও জীবন রক্ষাকারী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। রবিবার...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে...
ভারতের মেঘালয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জুন) তাহিরপুর থানা পুলিশ আটকদের সুনামগঞ্জ আদালতে...
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা...