সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন...
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।সোমবার (১৮ মে) রাতে...
দক্ষিণ সুরমায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময়
ছবি সংগৃহীত
সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, সিলেটে যোগদানের ২৪ ঘন্টার মাথায় প্রথমে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে এসেছি। দীর্ঘদিন কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছি। এখানে যোগদানের পূর্বে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাজ করেছি।
এই প্রথম সিলেটে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সকলের সহযোগিতা চাই। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে বাসিয়া নদী খনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। খনন কাজের উদ্বোধন সহ অন্যান্য কর্মসূচি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। তিনি সরকারের ভালো কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার মশিউর রহমান সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরীর সভাপত্বিতে ও সহকারী কমিশনার ভূমি শিহাব সারার অভীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ উজ্জামান, মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খাঁন, উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশীদ, সমাজসেবা কর্মকর্তা আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপার ভাইজার রিমা দাস, কৃষক ছইদুর রহমান। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কমকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এসএ/সিলেট
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।সোমবার (১৮ মে) রাতে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল প্রাথমিক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব...
সিলেটের গোলাপগঞ্জ থেকে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি...
কোম্পানীগঞ্জ(সিলেট (প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুরি, চোরাচালান এবং বালু-পাথর লুটপাট প্রতিরোধসহ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন...