কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর...
কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে...
ছবি সংগৃহীত
সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। এ বছর এ নিয়ে হাম উপসর্গে মৃত্যু হল সিলেট বিভাগের ১২ শিশুর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। মৃত শিশুটির নাম মো. রবিউল হোসেন। তার বয়স ১ বছর ৫ মাস। সে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিউলসহ হাম উপসর্গে মৃত্যু হওয়া সিলেট বিভাগের ১২ শিশুর মধ্যে হাম নিশ্চিত মৃত শিশু ২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৪। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৬ জন।
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৪৩। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, আল হারামাইন হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২ শিশু।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন)...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে...
মহানগরীর রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে হার্ডলাইনে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১১...
মহানগরজুড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...