সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন)...
ছবি সংগৃহীত
নগরীর পশ্চিম পীরমহল্লা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগরীর এয়ারপোর্ট থানাপুলিশ। হাসান আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোয়ালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল পশ্চিম পীরমহল্লাস্থ আনন্দ স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত বাসায় (হেলাল কমপ্লেক্স) অভিযান চালায়। সেখান থেকে প্রথমে দুটি চাইনিজ কুড়াল ও একটি রামদাসহ হাসানকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনকলাপাড়াস্থ পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকার জিয়া মিয়ার একটি নির্মাণাধীন ভবনে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে, এয়ারর্পোট থানায় মামলা (নং-২২/২৮/৪/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন)...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে...
মহানগরীর রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে হার্ডলাইনে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১১...
মহানগরজুড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযানে পে-লোডার ও বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।...