ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কুপে বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বকুল বেগম উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী। আহতরা হলেন—বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া, একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাঈদুল ইসলাম এবং আমিনুল ইসলাম। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলিম মিয়া তার ভাইয়ের ঘরে ঢুকে ভাতিজা সাঈদুল ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নিলে হামলাকারী সেখানে গিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে বকুল বেগমসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে আমিনুল ইসলাম ও অজুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের মেয়ে পারভীন বেগম জানান, তার মা আহতদের বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের...
মৌলভীবাজারে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ রদবদল...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,...