উমাইরগাঁও কলেজে সাংবাদিক আবু তাহেরকে...
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
ফাইল ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সি ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চিকিৎসকরা জানান, রোববার থেকে শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে সব ধরনের চিকিৎসা চেষ্টার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। যেখানে চিকিৎসা নিচ্ছে ৭৯ জন।
এসএ/সিলেট
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
সিলেটে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর, তরুণ ও বয়স্কদের মধ্যেও রোগটির সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে...
সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৭৫বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া...
সিলেট মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি...
সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকা থেকে ১৩৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব।বুধবার (৩ জুন) ভোররাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর...