উমাইরগাঁও কলেজে সাংবাদিক আবু তাহেরকে...
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সবরি খাল খননের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এই খাল খননের উদ্বোধন করেন।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেড় কিলোমিটারের এই খাল গিলে কাটাগাং এর সাথে মিলিত হবে। ৪৩ দিনের এই কর্মযজ্ঞে ৫'শ টাকা দৈনিক মজুরীতে ২১৪ জন লেবার কাজ করবে। লেবারের সাথে ভেকু মেশিন দিয়েও খাল খননের কাজ করা হবে। প্রায় ৯৩ লক্ষ টাকার এই খাল খননের প্রজেক্টের অর্ধেকটাই খরচ হবে অতিদরিদ্র লেবারদের জন্য। যারা দৈনিক মজুরীতে কাজ করবে।
খাল খননে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আতাউর রহমান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বিএনপি নেতা জুয়েল আহমদ, উসমান খাঁ, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, যুবদলের আবু আল হেলাল, হযরত আলী, কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র দলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
সিলেটে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর, তরুণ ও বয়স্কদের মধ্যেও রোগটির সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে...
সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৭৫বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া...
সিলেট মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি...
সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকা থেকে ১৩৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব।বুধবার (৩ জুন) ভোররাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর...