মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
জামায়াতের কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর...
ছবি সংগৃহীত
সিলেটের কালিঘাটে গুড়ে বিষাক্ত ক্যামিকেল মেশানো ও ভোজ্য তেল অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে মেসার্স রহমান অ্যান্ড সন্সে অভিযান চালিয়ে গুড়ে বিষাক্ত কেমিক্যাল মিশানোর প্রমাণ পাওয়ায় যায়।
আমরা তাৎক্ষনিকভাবে সবগুড় জব্দ করে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে অবগত করেছি। তারা এই গুড় নিয়ে যাবেন। এগুলো যাতে বিক্রি করা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এ অপরাধে মেসার্স রহমান অ্যান্ড সন্সকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
এসময় ভোজ্য তেল সরকার অনুমোদিত পদ্ধতিতে বিক্রি না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স খান ট্রেডার্স, এ এস ট্রেডার্স এবং অপর একটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৯ ও সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করে।
এসএ/সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর...
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে মে মাসে বিভিন্ন অপরাধে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...