উমাইরগাঁও কলেজে সাংবাদিক আবু তাহেরকে...
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
ছবি সংগৃহীত
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
এদিকে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে।
গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়-সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
একই দিনে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়-অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ন্যস্ত থাকবেন।
এই আদেশে বলা হয়, সোমবারের (২০ এপ্রিল) মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ওইদিন বিকেলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এসএ/সিলেট
সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ডোনার, আমেরিকা প্রবাসী উমাইরগাঁওয়ের কৃতিসন্তান ও টাইমস টিভির ফাউন্ডার ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক...
সিলেটে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর, তরুণ ও বয়স্কদের মধ্যেও রোগটির সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে...
সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৭৫বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া...
সিলেট মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি...
সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকা থেকে ১৩৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব।বুধবার (৩ জুন) ভোররাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর...