মৌলভীবাজারে চোরাবালিতে আটকে...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
ছবি সংগৃহীত
সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাতেও একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার, কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেবসহ অন্যান্য মেডিক্যাল অফিসাররা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, হাম ও রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শ্রীমঙ্গলে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে।
তিনি আরও জানান, উপজেলার ২১৭টি কেন্দ্রে প্রায় ৩৪ হাজার ৫৯৪ জন শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় ২৭ জন সুপারভাইজার, ২৭ জন হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ৪৩২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,...
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...