গ্রামীণ ফোন টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটে গ্রামীন ফোন টাওয়ারের ব্যাটারির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ (র.) থানপুলিশের একটি দল।

গ্রেপ্তার মো. আমিন উদ্দিন সুজন সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিযার ছেলে।

জানা যায়, ২০২৫ সালের ২৫ আগস্ট নগরীর শাহপরাণ থানার বি ব্লকের ১৩নং রোডের  ৩৮নং বাড়ীর ৫ম তলা থেকে গ্রামীন ফোন টাওয়ারের স্টোর রুমের তালা ভেঙে ৪২টি ভিশন ব্যাটারি চুরি হয় যার মূল্য ৬০ লাখ ৯০ হাজার টাকা।

এ ব্যাপারে শাহপরাণ থানায় দায়েরকৃত মামলার (নং ২৬/২১৬/২৮/৯/২৫) ১নং আসামি সুজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং সে রাজবাড়ী সদর থানার ওয়ারেন্টভুক্ত আসামী।

তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এসএ/সিলেট