সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী...
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক...
ছবি সংগৃহীত
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামে গত রবিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নীকান্ডে সম্পুর্ণ ভুষ্মিত জামাল উদ্দিনের বসত বাড়ি পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় তিনি প্রথমে জামাল উদ্দিনের বাড়িতে যান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত ঘরের ক্ষয়ক্ষতি দেখেন এবং বাড়ির লোকজনদের শান্তনা প্রদান করেন।
এসময় মুফতি আবুল হাসান এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলকে ক্ষতিগ্রস্থ বসত ঘর নির্মাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারীভাবে টিন এবং আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা প্রদানের নির্দেশ প্রদান করেন। উপস্থিত দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জামাল উদ্দিনের পরিবারকে সব ধরণের সহযোগীতা দেওয়ার জন্য বলেন।
এছাড়াও মুফতি আবুল হাসান এমপি গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা পরিদর্শন করে ঐতিহ্যবাহী এ দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান সহ এলাকার ধর্মীয় শিক্ষার উন্নয়নে শিক্ষকদের নিষ্টার সাথে পাঠ দানের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষকরা প্রতিষ্ঠানে বিরাজমান সমস্যার কথা এমপির কাছে তুলে ধরেন। এরপর তিনি ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর তার পরিষদের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে মুফতি আবুল হাসান স্থানীয় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড নিষ্টার সাথে বাস্তবায়ন এবং সরকারের সব ধরণের সেবা কোন ধরণের হয়রানী ছাড়া নাগরিকদের প্রদানের নির্দেশনা প্রদান করেন। তাছাড়া কানাইঘাটের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী গাছবাড়ি বাজার পরিদর্শন করেন এমপি মুফতি আবুল হাসান। বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বাজারের ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থা এবং বর্ষাকালে বাজারে কাঁদা জমে জন-দুর্ভোগ বিষয়টি তলে ধরলে বাজারের পরিবেশ সুন্দর রাখতে পর্যায়ক্রমে সমস্যাগুলো নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বস্থ দেন তিনি।
এসময় এমপির সাথে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমপি মুফতি আবুল হাসানের কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত পিএস মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নাল আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ।
এসএ/সিলেট