সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের ডলুরা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সাথে থাকা ব্যাগ থেকে ৪৫ বোতল বিদেশি মদ এবং ২১ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার চেঙ্গিলা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট