সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী...
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্রপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে।
শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিনত করা হবে। একই সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি সোমবার বিকেলে ছাতক রাজাপুর কালারুকাস্থ জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্থরের জনতার সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
অনুষ্ঠানে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট