সাংবাদিকদের কল্যাণে এক লাখ টাকা...
সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। রবিবার রাত ৩টায় জৈন্তাপুর থানাধীন বাঘেরখাল গ্রামের জসিম উদ্দিনের বাড়ী হতে উদ্ধার করা হয়।
জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সাহেবের দিক নির্দেশনায় এসআই (নি.) মুহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নিখোঁজ জিডি ম‚লে ভিকটিম (১৬) কে উদ্ধার করা হয়।
এ সময় ভিকটিমের দেওয়া তথ্যমতে অপহরণকারী মো. রুবিয়ান আহমদ রায়হানকেও গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রায়হান ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের ঘটনায় অভিযোগ দাখিল করলে মামলা রুজু করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করায় ভিকটিমের পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসএ/সিলেট