পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটে আজাদ মিয়া (৫৭) ও সাইদুর রহমান (৩৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।
সোমবার ( ২ মার্চ) দুপুরে বিষয়টি জানিয়েছে পুলিশের মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সিলেট শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী করে ২ লাখ ৩৪ হাজার টাকার ওলিভ ওয়েলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের হাদারপাড় এলাকার আব্দুল কাদেরের বাড়ির মৃত গোলাম সরোয়ার মিয়া ও মোছা. আয়েশা বেগমের ছেলে সাইদুর রহমান (৩৬) ও নেত্রকোনা জেলার মদন থানাধীন কুইলাহাটি এলাকার মৃত ইঞ্জিল মিয়া ও ছালেমা বেগমের ছেলে আজাদ (৫৭) মিয়া। তিনি বর্তমানে উপশহর সাদারপাড়া এলাকায় বসবাসরত আছেন।
পুলিশ জানায়, সিগন্যাল অমান্য করে আজাদ-সাইদুর অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং২/২/৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
জুয়ে/সিলেট