বড়লেখায় ২ কেজি গাঁজাসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাকালুকি হাওর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়াকে আটক করা হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গাঁজাসহ আটক পঙ্খী মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট