কানাইঘাটে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার...
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও আটক কার্যক্রম পরিচালনা করেছে।
বুধবার (১৫ এপ্রিল) ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ৪ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ২ জন মাদক ব্যবসায়ী, ২ জন জুয়াড়ি, ১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে ২৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মোগলাবাজার থানা পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।
ট্রাফিক বিভাগের অভিযানে ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে রয়েছে ২টি ট্রাক, ১২টি সিএনজি, ২৫টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেটকার এবং ৫টি অন্যান্য যানবাহন। এছাড়া ৭৪টি যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ১৪টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল এবং ১২টি অন্যান্য যানবাহন রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, ১০ জন মাদকসেবী, ১ জন চোর সন্দেহে, ৩৮ জন সন্দেহভাজন, ১ জন ছিনতাইকারী এবং মেট্রো অধ্যাদেশে ১ জনকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার...
দুইদিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন প্রবাসীকল্যান, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবার ট্রেনে করে সিলেট আসছেন তিনি।...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে প‚বালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে এবং ট্রাফিক বিভাগ ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ব্যবস্থা গ্রহণ করেছে।...
নগরীতে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার রাত...